নবীন নিউজ ডেস্ক ১৭ অক্টোবার ২০২৪ ০৯:২২ এ.এম
সংগৃহীত ছবি
পুলিশের যানবাহনের সংকট দীর্ঘদিনের। গত জুলাই ও আগস্ট মাসের জনরোষে পুলিশের বিপুলসংখ্যক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সংকট আরও প্রকট আকার ধারণ করে। ফলে ক্ষমতার পালাবদলের পর যানবাহন সংকটের কারণে থানা পুলিশের টহলসহ নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে। এমন কি, অপরাধের খবরে দ্রুত ঘটনাস্থলেও পৌঁছতে পারছে না। পুলিশের অন্যান্য ইউনিটের কাজও ব্যাহত হচ্ছে যানবাহন সংকটের কারণে। বাধ্য হয়ে গাড়ির অভাবে মোটরসাইকেলের প্যাট্রল ডিউটি বাড়ানো হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, থানা পুলিশকে অগ্রাধিকার দিয়ে যানবাহন সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে পুলিশের গাড়ির ঘাটতি পূরণের চেষ্টা চলছে।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, সারাদেশে পুলিশের ১৬ হাজার ১২৪টি বিভিন্ন ধরনের যানবাহন টিওঅ্যান্ডইতে (সাংগঠনিক কাঠামো) অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু বর্তমানে যানবাহন রয়েছে ১০ হাজার ৯৪৬টি। ফলে ৫ হাজার ১৭৮টি যানবাহনের ঘাটতি রয়েছে। এর মধ্যে ৫৭টি পুলিশ স্টেশনে কোনো যানবাহন নেই। সুপেয় পানি পরিবহনের জন্য পুলিশের ৪৮২টি যানবাহনের প্রয়োজন। বর্তমানে আছে ৩০২টি। অর্থাৎ পানি পরিবহনের ১৮০টি যানবাহনের ঘাটতি রয়েছে।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, গত জুলাই আগস্ট মাসে ১ হাজার ১৪৬টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ক্ষতি হয়েছে ২৮৫ কোটি টাকা।
পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, যানবাহনের ঘাটতি আমাদের রয়েছে। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সেবা দেওয়া থেকে তো আমাদের দূরে থাকা যাবে না। তাই ঘাটতি পূরণের জন্য আমরা কাজ করছি। গুরুত্ব অনুযায়ী আমরা বিভিন্ন ইউনিটে গাড়ি দিচ্ছি। সংকট নিরসনে পুলিশ সদর দপ্তর থেকে সেসব জায়গায় গাড়ি দেওয়া হয়েছে। থানা পুলিশকে যে কোনো ঘটনার খবরে প্রথম এগিয়ে যেতে হয়। তাই থানা পুলিশকে প্রথম অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্য বিষয়গুলোর মতোই পর্যায়ক্রমে যানবাহনের সমস্যাও সমাধান হবে।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্র-জনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। যাত্রাবাড়ীতে সংঘর্ষে আন্দোলনরত ছাত্র-জনতার কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর বিক্ষুব্ধ জনতা হামলা করে যাত্রাবাড়ী থানায়। ভাংচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয় থানাসহ তিনটি ভবন। এই থানার ৭টি গাড়ি, তৎকালীন একজন এসি ও এডিসির গাড়িসহ মোট ৯টি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া বাইরে থেকে আসা পুলিশ সদস্যদের গাড়িও সেদিন আগুনে পুড়ে যায়। থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মোটরসাইকেল এবং বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করে আনা গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। থানার পূর্ব পাশে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ভবনের সামনে থানার অন্তত ৩৫টি গাড়ি রাখা ছিল, সেগুলোতেও আগুন দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, তার থানায় মোট গাড়ি আছে পাঁচটি। থানায় দরকার ১০টি গাড়ি। অনেকটা জোড়াতালি দিয়ে চলছে। থানায় ৭৪ জন এসআই ছিল। এখন আছে ২২ জন। জনবল ও গাড়ির সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে। আমাদের সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।
রাজধানীর ওয়ারী বিভাগের একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেসব থানায় গাড়ি ছিল সাত-আটটি, সেখানে আছে দুই-তিনটি। তাহলে আমাদের কাজে তো বিঘ্ন হবেই। গাড়ির পেট্রল ডিউটি এখন সম্ভব হচ্ছে না। তবে এই ঘাটতি আমরা কাটিয়ে উঠার চেষ্টা করছি। তাই মোটরসাইকেল দিয়ে টিম করে দিচ্ছি। মোটরসাইকেলে পেট্রল ডিউটি বাড়ানো হয়েছে।
গাড়ির ঘাটতি ধীরে ধীরে কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্প্রতি রাজধানীর ৫০টি থানার অধিক ক্ষতিগ্রস্ত ১০টি থানায় একটি করে গাড়ি দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন খুবই গুরুত্বপূর্ণ। এ দিক সামনে রেখেই পুলিশ কমিশনার আমাদের যানবাহনের বহরে আরও ৫০টি গাড়ি যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছেন। পুলিশের কাজে গতি ফেরাতে ১০টি গাড়ি হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫০টি গাড়ি যুক্ত হবে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীসহ দেশের অন্য থানাগুলোর যানবাহনসহ লজিস্টিক সাপোর্টের চিত্র প্রায় একই। থানায় দায়িত্বরত পুলিশের সংখ্যার তুলনায় গাড়ির সংখ্যা একেবারে সীমিত। ৫ আগস্ট পটপরিবর্তনের আগে লেগুনা, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, কিংবা অন্যান্য যানবাহন রিকুইজিশন করে টহল দিত পুলিশ। তবে এখন আর পুলিশ রিকুইজিশন করে না বললেই চলে। অনেক সময় নিজেদের খরচে ভাড়া করা গাড়ি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশের।
সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতার পালাবদলের পর ধীরে ধীরে থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করলেও গাড়ির অভাবে পুলিশি টহল কমে গেছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ রোধে সবসময়ই সংশ্লিষ্ট থানা এলাকায় একাধিক পুলিশ টিমকে টহলে থাকতে হয়। যে কোনো অপরাধ বা দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে হয়। কিন্তু বেশিরভাগ থানায় পুলিশের যানবাহন সংকটের কারণে এ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র: আমাদের সময়
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন