নবীন নিউজ, ডেস্ক ১৪ অক্টোবার ২০২৪ ০৯:০৮ এ.এম
সাংবাদিক-পুলিশ সবাই বলছে, তাদের ওপরে নির্দেশ ছিল। একই কথা সব সেক্টরই বলছে, তাহলে কি দোষ শুধু শেখ হাসিনার? আর কারো দোষ ছিল না? এমন প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জুলাই আন্দোলনে আহতদের আর্থিক অনুদান দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, আন্দোলনকালীন সময়কার ঘটনায় কোনো মায়লায় নিরীহ কাউকে হয়রানি না করা এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে শহীদদের যেন ভাগ না করা না হয়।
সাংবাদিকদের বিরুদ্ধে কেন হত্যা মামলা হচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমাদের দেশে গণহত্যা হয়েছে। ফ্যাসিবাদ আমাদের দেশে কায়েম ছিল। এই ফ্যাসিবাদের সাথে নানা ধরনের শ্রেণি-পেশার মানুষ ছিল। সাংবাদিকদের ভেতরেও সেটা ছিল। অনেকেই গণহত্যার পক্ষে সরাসরি কথা বলেছে, বৈধতা দিয়েছে। আমি মনে করি তাদেরকেও বিচারের আওতায় আনা উচিৎ।
তিনি বলেন, যদি কেউ ন্যায়বিচার না পায়, বিভিন্ন মিথ্যা মামলা হচ্ছে সেটা আমরা দেখব। সাংবাদিকসহ অন্যরা যদি মনে করে মামলায় ভোগান্তি হচ্ছে, আমরা সেই জায়গা থেকে বিষয়টি দেখব। যথাযথ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হলে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা যে কথা বলছে একই কথা পুলিশও বলছে, যে তাদের উপরে নির্দেশ ছিল। একই কথা সব সেক্টরই বলছে, তাহলে কি দোষ শুধু শেখ হাসিনার? আর কারো দোষ ছিল না? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কী ভূমিকা রেখেছে এটা আসলে দেশের মানুষ জানে। আমরাও জানি। হয়তো মামলাগুলো যথাযথভাবে হচ্ছে না। আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যেন হয়রানিমূলক মামলা না দেওয়া হয়। যথাযথভাবে অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে মামলাগুলো যাতে নেয়া হয়।
এ সময় ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ছাত্র নেতৃত্বের আন্দোলনে গুলি চালানো পুলিশদের ছাড় দেয়া হবে না।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন